সর্বশেষ:

ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১০ »

ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১০

ইসরাইলের উত্তরাঞ্চলের শহর হাইফা এবং টাইবেয়িাসে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা।

এতে দশ ইসরাইলি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস (এমডিএ)। ক্ষেপণাস্ত্রের আঘাতে জানালার কাচ বা ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন। 

হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো একটি রেস্তোরাঁ, আবাসিক ভবন ও একটি সড়কে আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইসরাইলি বাহিনী।

কীভাবে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে তা তদন্ত করছে তেল আবিবের বাহিনী। হিজবুল্লাহর দাবি তারা ইসরাইলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। 

এদিকে লেবানন সীমান্তে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া সেখানে আরও দুই সেনা আহত হয়েছেন। সোমবার ইরান ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে নিহত হন ওই সেনা সদস্য।

নিউজটি পড়েছেন 359 জন

সর্বশেষ সংবাদ