সর্বশেষ:

এবারের পূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: আইজিপি »

এবারের পূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: আইজিপি


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবারের পূজায় এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশে প্রায় ৩১ হাজার পূজামণ্ডপে এবারের শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হবে। এসব পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তারা ২৪ ঘণ্টা কাজ করছেন।

তিনি বলেন, যদি কেউ শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটায় বা অপতৎপরতা চালায় সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে।

পুলিশ প্রধান আরও বলেন, ইলেকট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যেন মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা আমাদের চালু আছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারও (এনটিএমসি) কাজ করছে। তবে যেসব পূজামণ্ডপে আমাদের কাছে ঝুঁকি মনে হয়েছে, সেসব পর্যায় মণ্ডপে সিসি ক্যামেরা রাখা হয়েছে।

নিউজটি পড়েছেন 339 জন

সর্বশেষ সংবাদ