সর্বশেষ:

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৯ »

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলা চলছেই। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৪৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২১৯ জন।   

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, অবরুদ্ধ এই উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে।

 
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ১৭৫ জনে পৌঁছেছে। অবিরাম এই হামলায় আরও অন্তত ৯৮ হাজার ৩৩৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।  

নিউজটি পড়েছেন 347 জন

সর্বশেষ সংবাদ