সর্বশেষ:

বাউফলে স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়ে গেল স্ত্রী »

বাউফলে স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়ে গেল স্ত্রী

বাউফলে পারিবারিক দ্বন্ধের জেরে স্বামীর বিশেষ  অঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে  এঘটনা ঘটে।  আহত স্বামীর নাম মো. শাকিল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে। 

ঘটনার পর স্ত্রী পালিয়ে গেছেন বলে জানা গেছে। শাকিল হাওলাদারের স্ত্রীর নাম মো. সাথী আক্তার (২২)। তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মো. ইউনুসের মেয়ে।

শাকিলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করেন শাকিল। বিয়ের পর থেকে তাদের দুইজনের মধ্যে দ্বন্ধ চলছে।

একাধিক বার মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে একাধিক বার শালিস বৈঠকও হয়েছে। শনিবার রাতেও দুই জনের মধ্যে ঝগড়া হয়। সকাল ৭টার দিকে ঘুমান্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন  স্ত্রী।  

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার পর স্ত্রী পালিয়ে যাওয়ায় তারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাতেমা আক্তার জুথী  জানান, ধারালো  ছুরি বা চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে। পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করা হয়নি। প্রায় ৭০ শতাংশ কেটে ফেলা হয়েছে। তবে রোগী আশঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসক।

এবিষয়ে  বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন,‘ এমন কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি পড়েছেন 375 জন

সর্বশেষ সংবাদ