সর্বশেষ:

সারাদেশে ৬৬৯ জনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ »

সারাদেশে ৬৬৯ জনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ

ঢাকা মহানগর ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

এছাড়া ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মোট ৬৬৯ আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।

এতে বলা হয়, ঢাকা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২নং অধ্যায়ের ১নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেয়া হয়েছে বলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিয়োগের মধ্য দিয়ে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় বিচার কার্যক্রম স্থবির হয়ে পরে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ৬৬৯ আইনজীবীকে রাষ্ট্রপক্ষে নিয়োগ দেয়।

নিউজটি পড়েছেন 349 জন

সর্বশেষ সংবাদ