সর্বশেষ:

বায়ুদূষণে বিশ্বের ১২১ শহরের শীর্ষে ঢাকা: আইকিউএয়ার »

বায়ুদূষণে বিশ্বের ১২১ শহরের শীর্ষে ঢাকা: আইকিউএয়ার

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় শুষ্ক আবহাওয়ায় বেড়েছে ঢাকার বায়ুদূষণ। বুধবার (১৬ অক্টোবর) বিশ্বের ১২১ শহরের মধ্যে বায়ুদূষণে সবার শীর্ষে উঠে এসেছে রাজধানী। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে।

বুধবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে অবস্থান করা রাজধানী ঢাকার বাতাসের মানের স্কোর ২২৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এই অবস্থায় নগরবাসীকে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২০ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২২৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এছাড়া ২১৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ তিনে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়।

পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নিউজটি পড়েছেন 365 জন

সর্বশেষ সংবাদ