সর্বশেষ:

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর প্রতিক্রিয়া জানালো ইরান »

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর প্রতিক্রিয়া জানালো ইরান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে ইরানের মিশন বলেছে, ইয়াহিয়া সিনওয়ারের শেষ মুহূর্তগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের মডেল হবে। খবর আল জাজিরা।

এক্সে মিশন লিখেছে, “যখন মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শহিদ সিনওয়ারের দিকে তাকাবে – যুদ্ধের পোশাকে এবং গোপন আস্তানায় নয়, খোলা জায়গায় শত্রুর মুখোমুখি হবে, তখন প্রতিরোধের চেতনা শক্তিশালী হবে।”

পোস্টে বলা হয়েছে, “তিনি যুবক ও শিশুদের জন্য একটি মডেল হয়ে উঠবেন যারা ফিলিস্তিনের মুক্তির দিকে তার পথকে এগিয়ে নিয়ে যাবে। যতদিন দখলদারিত্ব ও আগ্রাসন থাকবে, ততদিন প্রতিরোধ থাকবে, কারণ শহিদেরা বেঁচে থাকবেন এবং তারাই অনুপ্রেরণার উৎস”।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। বুধবার দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় বলে জানায়ে দখলদার বাহিনী। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েকমাসের মধ্যেই সিনওয়ারকে হত্যা করলো ইসরায়েল বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেত–এর যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন সিনওয়ার। ওই তিনজনের মরদেহের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে সিনওয়ারের মৃত্যুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এই হত্যা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ভূমিকা রাখবে। তবে গাজায় যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, জিম্মিদের না ফেরানো পর্যন্ত সেখানে হামলা চলবে।

নিউজটি পড়েছেন 515 জন

সর্বশেষ সংবাদ