সর্বশেষ:

ধ'র্ষ'ক বিএনপি নেতা আনোয়ারকে গ্রেফতারে স্মারকলিপি »

ধ’র্ষ’ক বিএনপি নেতা আনোয়ারকে গ্রেফতারে স্মারকলিপি

বাউফলে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হাওলাদারের গ্রেফতারের দাবিতে ওসির কাছে স্মারকলিপি জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। একই সাথে শিশু ধর্ষক আনোয়ারকে গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা।

বুধবার (২৩অক্টোবর) দুপুরে বাউফল থানার ওসি’র কার্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।

শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় গত ১১ অক্টোবর বাউফল থানায় মামলা করা হয়েছে। তবে ঘটনার প্রায় দুই সপ্তাহ পেড়িয়ে গেলেও অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতসপ্তাহে অভিযুক্তের গ্রেফতার ও ফাঁসি নিশ্চিতের দাবিতে মানববন্ধনও করেছিলো স্থানীয়রা।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানায়, পন্য ক্রয়ের জন্য প্রায়ই আনোয়ারের দোকানে যেতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এগারো বছরের এক কন্যা শিশু। এই সুযোগে প্রায়ই নানা ভাবে ওই শিশুকে যৌন নির্যাতন করতো আনোয়ার। কাউকে না জানাতে দেখানো হতো ভয়ভীতি।

সম্প্রতি ভুক্তভোগী শিশু মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের মাধ্যমে যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে। এঘটনায় অভিযুক্ত সাবেক সেনা সদস্য আনোয়ারকে মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনার সংবাদ প্রচারের পরে গ্রেফতার হয়েছিলো অভিযুক্ত আনোয়ার হাওলাদার।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। অভিযুক্ত আনোয়ার বারবার নিজ অবস্থান পরিবর্তন করছে। তবে তিনি পুলিশের নজরদারিতে আছে। দ্রুতই অভিযুক্তকে আনোয়ারকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।’

নিউজটি পড়েছেন 371 জন

সর্বশেষ সংবাদ