সর্বশেষ:

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি রেজানুর »

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি রেজানুর

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে তাকে প্রেষণে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

রেজানুর রহমান বিদায়ী মহাপরিচালক ড. মুহাম্মদ বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। মাঝখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

১৭তম বিসিএসের কর্মকর্তা রেজানুর রহমান ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব এবং যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে রেজানুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিউজটি পড়েছেন 533 জন

সর্বশেষ সংবাদ