সর্বশেষ:

মহামায়া লেকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী »

মহামায়া লেকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহামায়া ঘুরতে আসেন এক প্রেমিক যুগল। এ সময় তারা মহামায়া লেকের গহীনে গেলে তাদের পেছন নেয় তিন যুবক। এর আগে তাদের পেছন নিয়ে যুবকরা ভিডিও করে রাখে। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে।

পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় জড়িতরা মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি পড়েছেন 953 জন

সর্বশেষ সংবাদ