সর্বশেষ:

যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ »

যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

প্রায় প্রতিদিনই ঘটছে সীমান্তে হত্যা। চলছে বাংলাদেশ এবং ভারতের বিবৃতি। কিন্তু থেমে নেই হত্যা। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যান।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, নিহত কামাল ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছেন এবং বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মঙ্গলবার নিহতের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাব।

নিউজটি পড়েছেন 931 জন

সর্বশেষ সংবাদ