হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই।
তিনি বলেন, প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি দল র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
পূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি দেখার দায়িত্ব আপনাদের।
আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে, সেটি লেখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে।’
নিউজটি পড়েছেন 383 জন