সর্বশেষ:

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি »

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে।

এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি।

ফলে সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত ছুটি থাকছে।

নিউজটি পড়েছেন 385 জন

সর্বশেষ সংবাদ