সর্বশেষ:

নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা »

নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা

এ মুহূর্তে বাসা বাড়িতে গ্যাস দেয়া হবে বলাটা হবে, আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস। তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন নতুন সংযোগ নিয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, দেশ থেকে অনেক টাকা পাচার গেয়ে গেছে।

দেশের বাহিরে চলে গেছে টাকা। দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের ৪হাজার এমসি গ্যাস দরকার। সেখানে আমরা ৩হাজার এমসি গ্যাস পাচ্ছি।

প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার ব্যয় হয়। এ মুহূর্তে বাসা বাড়িতে গ্যাস দেয়া হবে বলাটা হবে,আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস।

বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।

নিউজটি পড়েছেন 359 জন

সর্বশেষ সংবাদ