বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছন, স্বৈরাচারী শেখ হাসিনার থিউরি বাংলাদেশে আর চলবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে।
শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেনি, সে তার পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, ভারতের একটি অঙ্গরাজ্যের মূখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন।
শুক্রবার বিকালে শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন। সে তা পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশে এসেছিল। বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল।
তিনি এমন একজন নেতা যে ছাত্র জনতার বিপ্লবে নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।