সর্বশেষ:

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে অগ্নিকাণ্ড »

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে অগ্নিকাণ্ড

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে সাতটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।  

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবরে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ছোটাছুটি শুরু করেন।  

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউজটি পড়েছেন 387 জন

সর্বশেষ সংবাদ