সর্বশেষ:

জাতীয় প্রেস ক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর »

জাতীয় প্রেস ক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর

আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

৭ মার্চ জাতীয় দিবস বাতিলের প্রতিবাদে মানববন্ধন করতে আওয়ামী লীগ সমর্থক কয়েকজন নেতাকর্মী আসে জাতীয় প্রেস ক্লাবের সামনে।

এসময় তাদের মারধর করে বিএনপি নেতাকর্মীরা তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি পড়েছেন 353 জন

সর্বশেষ সংবাদ