হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার কারণে সেখানে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পল্লবী থানায় রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিনগত রাতে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় ভাঙচুর অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার আপাতত জায়গা নেই। সে কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।
নিউজটি পড়েছেন 393 জন