সর্বশেষ:

জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন না দাঁড়াই: জামায়াত আমির »

জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন না দাঁড়াই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং অন্য কোন দল ভিন্ন পথে হাটার চিন্তা না করার হুঁশিয়ারী দেন তিনি।

শুক্রবার ২৫ অক্টোবর দুপুরের দিকে গাজীপুরে চৌরাস্তা এলাকায় একটি কনভেনশন হলে গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যারাই ভিন্ন পথে হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে।

নিজের দল এবং সকল রাজনৈতিক দলকে সতর্ক করে জামায়াতে আমির বলেন, জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন না দাঁড়াই।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদেরকে অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে প্রতারণা ও ধোকা দিতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম। সম্মেলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়েতের সদস্যরা।

নিউজটি পড়েছেন 319 জন

সর্বশেষ সংবাদ