সর্বশেষ:

অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন: ফখরুল »

অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, দেশে এখন একটি জটিল সময় চলছে। চক্রান্ত এখনও শেষ হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচন কমিশন গঠনে করা সার্চ কমিটিকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আশা প্রকাশ করেন, এর ফলে দ্রুত নির্বাচন দেয়া সম্ভব হবে। নির্বাচনকে প্রাধান্য না দিয়ে ভিন্ন পথে না হাঁটতে সরকারকে পরামর্শ দেন বিএনপি মহাসচিব ।

নিউজটি পড়েছেন 295 জন

সর্বশেষ সংবাদ