সর্বশেষ:

গাজায় ভবনে ইসরাইলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪ »

গাজায় ভবনে ইসরাইলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪

গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইল বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।

নিউজটি পড়েছেন 381 জন

সর্বশেষ সংবাদ