সর্বশেষ:

জেনেভা ক্যাম্পের বোমা তৈরীর কারিগর ‘কসাই সোহেল’ গ্রেপ্তার »

জেনেভা ক্যাম্পের বোমা তৈরীর কারিগর ‘কসাই সোহেল’ গ্রেপ্তার

দেশজুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। এরই অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোমা তৈরীর কারিগর এবং হত্যা মামলার এজাহারনামীয় আসামি কসাই সোহেলকে রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কসাই সোহেলকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি পড়েছেন 609 জন

সর্বশেষ সংবাদ