রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের প্রধানদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে ড. ইউনূসকে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুয়িদ চৌধুরী। তিনি বলেন, কাজ পুরোদমে শুরু হয়েছে।
এরইমধ্যে ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পেশ করা হবে প্রতিবেদন।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টাকে জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। সমন্বয় করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা।
নিউজটি পড়েছেন 615 জন