সর্বশেষ:

সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার »

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকার আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায়।

এ সময় মোঃ মাহমুদুল হাসান শিমুলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ ও ১০০ পিসসহ সর্বমোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুলের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামে। তার পিতা আমির হোসেন ও মাতা মমতাজ বেগম। তিনি বর্তমানে ঢাকার রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পড়েছেন 47 জন

সর্বশেষ সংবাদ