সর্বশেষ:

সোনারগাঁয়ে বিভিন্ন মাদক ও নগদ টাকাসহ আট ৫ »

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, প্রাইভেটকার ও মাদকদ্রব্যসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫ বোতল ম্যাকড্রিল (MAKDRYL), ২ ক্যান বিদেশি বিয়ার, ১টি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭:১০ ঘটিকার সময় তলতলা বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে যে, জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন,​ইব্রাহীম (৩৪),
​মোঃ রাজু (৩৫), ​মোঃ আলম হোসেন (৩৪), ​মোঃ নাসিম (৩৮), ​শহিদুল ইসলাম (৩৮)।
​অভিযানকালে আসামিদের হেফাজতে থাকা একটি কফি রঙের রেক্সিনের ব্যাগ থেকে নগদ ৫,৬৯,৫০০ টাকা, ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান ‘ম্যাক্সিমাস এক্স-স্ট্রং’ বিয়ার এবং অপরাধে ব্যবহৃত ২০১৫ মডেলের সাদা রঙের একটি হোন্ডা প্রাইভেটকার জব্দ করা হয়।
​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল বারেক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিউজটি পড়েছেন 69 জন

সর্বশেষ সংবাদ