সিলেটে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমান (৩৬)।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাপ্তরিক কাজে তিনি মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। আসার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাজী আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পিকআপচালক পালিয়ে যান। তবে পিকআপটি আটক করা হয়েছে।
নিউজটি পড়েছেন 412 জন