পৃথক দুই হত্যা মামলায় গ্রেফতার নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার ২৫ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এ রিমান্ড আদেশ দেন।তাদের মধ্যে হেলালুদ্দীনকে চার দিন ও মোস্তফা কামালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
নিউজটি পড়েছেন 327 জন