সর্বশেষ:

ইসরাইলি হামলা: গত ২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৬০ »

ইসরাইলি হামলা: গত ২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৬০

লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে পূর্ব লেবাননের বালবেকের। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬০ জন লেবানিজ নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

সোমবার (২৮ অক্টোবর) দিনভর ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় ওই এলাকায় ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বরর্ব হামলায় লেবাননে এ পর্যন্ত দুই হাজার ৭১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু। এতে আহত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন।

এখনো লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনারা বাঙ্কার-বাস্টিং বোমা দিয়ে হামলা চালাচ্ছে। এগুলো খুব গভীর পর্যন্ত পৌঁছাতে পারে এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে সক্ষম। এ ধরনের বোমা একটি ভবনকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে।

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরেরও বেশি সময় ধরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হিজবুল্লাহ বলেছে তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তা থামাবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত।

সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরাইল সরকার। এরপর যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরাইল। ওই ঘটনাকে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল।

এরই মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গোটা লেবাননে নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। এর মধ্যে একদিনের হামলাতেই নিহত হয়েছেন ৪৯২ জন।

ইসরাইল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি পড়েছেন 365 জন

সর্বশেষ সংবাদ