সর্বশেষ:

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬১, মোট নিহত ৪২ হাজার ১০০ »

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬১, মোট নিহত ৪২ হাজার ১০০


ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার  ইসরায়েলি বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট নিহত হয়েছেন ৬১ জন এবং আহত হয়েছেন আরও ২৩১ জন। এতে গত এক বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ১২৬ জনে এবং আহতের সংখ্যা ৯৮ হাজার ১১৭ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। বিবৃতিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত ৪টি এলাকায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেট।

“নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না,” বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।

নিউজটি পড়েছেন 359 জন

সর্বশেষ সংবাদ