সর্বশেষ:

অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিলেও ছাড় দেয়া হবে না: আইজিপি »

অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিলেও ছাড় দেয়া হবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, ‘অপরাধ করলে কারও পার পাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয় দিলেও কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে শারদীয় দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযান চালানো হবে।’

শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ প্রধান।

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা সবগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করব। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে, আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।’

নিউজটি পড়েছেন 371 জন

সর্বশেষ সংবাদ