সর্বশেষ:

অনুমোদনের চার ভাগের একভাগ  ইলিশও যায়নি ভারতে! »

অনুমোদনের চার ভাগের একভাগ  ইলিশও যায়নি ভারতে!

এবার দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতে ইলিশ যাবে কি না এটা নিয়ে শঙ্কা দেখা দেয়। অন্তর্বর্তী সরকার প্রথমে ইলিশ রফতানি করবে না বলে জানালেও অবশেষে ইলিশ পাঠাতে সম্মত হয়।

এতে নানা মহল থেকে সরকার তুমুল সমালোচনার মুখে পড়ে। দেশের মানুষ ইলিশ খেতে পারছে না, এই অবস্থায় কম দামে বিদেশে রফতানির সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন। তবে নির্ধারিত সময়ে সরকারের অনুমোদন দেওয়া পরিমাণের এক চতুর্থাংশ ইলিশও প্রতিবেশী দেশটিতে যায়নি।

শর্তসাপেক্ষে দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল শনিবার (১২ অক্টোবর) ছিল ইলিশ রফতানির শেষ দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত বেনাপোল দিয়ে ইলিশ রফতানি হয়েছে মাত্র ৫৩৩ মেট্রিক টন। যা সরকারের দেওয়া রফতানি আদেশের মাত্র ২২ শতাংশ।

কেন আশানুরূপ ইলিশ এবার ভারতে রফতানি হয়নি সেটা নিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন নানা কারণ। তারা বলছেন, দেশে ইলিশ–সংকট ও উচ্চ দাম এবং পশ্চিমবঙ্গে চাহিদা কম থাকার কারণে অনুমোদিত রফতানি কোটা পূরণ করা সম্ভব হয়নি।

সরকারি–বেসরকারি পর্যায়ে পক্ষে–বিপক্ষে নানা মতামত ও প্রতিক্রিয়া এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা–সমালোচনার কারণেও রফতানিতে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সরকার প্রথমে ইলিশ দিতে চায়নি। দায়িত্বশীল ব্যক্তিরা প্রকাশ্যে ইলিশ না পাঠানোর কথা বলেছেন। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বাজারে। বাংলাদেশের ইলিশ না খাওয়ার জন্য পশ্চিমবঙ্গে ব্যাপক প্রচার-প্রচারণা চলে। এতে সেখানকার স্থানীয় বাজারে ইলিশের চাহিদা কমে যায় বলে মনে করেন রফতানিকারকেরা।

নিউজটি পড়েছেন 347 জন

সর্বশেষ সংবাদ