সর্বশেষ:

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় বিএনপি নেতা রবির পদ স্থগিত »

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় বিএনপি নেতা রবির পদ স্থগিত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। এ সংক্রান্ত একটি চিঠি তাকে দেয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১১ অক্টোবর রবিকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। পরবর্তীতে শেখ রবি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক না হওয়ায় সব সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রবির নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো বিএনপি।

এ ঘটনায় নিহতের পরিবার ১৬ জনকে আসামি করে যে মামলা করেছে, তাতে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি।

প্লিজেন্ট প্রোপার্টিজ নামের একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রবি। ওই কোম্পানি নিহত তামিমের বাবার জমিতে চুক্তির ভিত্তিতে একটি ভবন তৈরি করে।

সেই ভবনের ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ডেভেলপার কোম্পানির লোকেরা বাড়িতে ঢুকে তামিমে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

নিউজটি পড়েছেন 308 জন

সর্বশেষ সংবাদ