বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্র-জনতার পাশে দাঁড়াননি সাকিব আল হাসান। যার জন্য সাকিবের ওপর ব্যাপক ক্ষোভ ক্রিকেট প্রেমীদের। সেই ক্ষোভের শিকার হয়ে শেষ পর্যন্ত ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলায় হলো না সাকিবের। এই অবস্থায় মিরপুর টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন, রোজ ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেবেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন না দিলেও পরবর্তীতে পোস্ট দিয়ে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন সাকিব। সেই সঙ্গে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আকুতি জানান। যদিও শেষ পর্যন্ত বিক্ষুব্ধ জনতার কারণে নিরাপত্তার কারণে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
ফলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। যা নিয়ে আক্ষেপ আছে বাংলাদেশ অধিনায়কের। যা নিয়ে তিনি বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’