সর্বশেষ:

চুয়াডাঙ্গায় যুবদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত »

চুয়াডাঙ্গায় যুবদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত


চুয়াডাঙ্গা জেলায় যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন,  দলীয় নেতাকর্মীদের দলের নির্দেশান অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেইনি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।

এ সময় মোনায়েম মুন্না বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সাথে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

মুন্না আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুন্না বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু ,সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা ,ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিন মালিথা।

সভাপতিত্ব করেন শরিফুজ্জান সিজার সভাপতি  চুয়াডাঙ্গা জেলা যুবদল।

আরো উপস্থিত ছিলেন   চুয়াডাঙ্গা জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল ,ছাত্রদলের নেতৃবৃন্দ ।

নিউজটি পড়েছেন 335 জন

সর্বশেষ সংবাদ