সর্বশেষ:

রামপুরায় বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার »

রামপুরায় বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে বিকেলের দিকে রামপুরার হাজীপাড়ার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়েরকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তারকে গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তারা দুজন মারা গেছেন বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকতেন।

আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

নিউজটি পড়েছেন 619 জন

সর্বশেষ সংবাদ