বাফুফের নতুন কমিটির প্রথম সভা হয়েছে আজ (শনিবার)। রেকর্ড সংখ্যক ২৮টি এজেন্ডা থাকলেও সভা খুব বেশি দীর্ঘায়িত হয়নি।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভার ব্রিফিং হয়েছে দুপুর আড়াইটার দিকে। যেখানে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু সভা শেষে ব্রিফিং করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব।’
শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন বলে জানিয়েছেন বাবু, ‘যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্য বাফুফের এই পুরস্কার পাবে।’
নিউজটি পড়েছেন 582 জন