সর্বশেষ:

আদালতে আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন  সুমন »

আদালতে আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন  সুমন


আদালতে আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রিমান্ড শুনানি শেষে এ কথা বলেন তিনি। হত্যাচেষ্টা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

এসময় সুমন বলেন, আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার। আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমি খুব সরি স্যার।

নিউজটি পড়েছেন 395 জন

সর্বশেষ সংবাদ