সর্বশেষ:

রাজধানীতে সেনাবাহিনীর অভিযান: আটক ৭, অস্ত্র উদ্ধার »

রাজধানীতে সেনাবাহিনীর অভিযান: আটক ৭, অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ২টি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে ডেয়ারিং টাইগার্স ২৩ ইস্ট বেঙ্গল এর নয়টি টিম এই অভিযান পরিচালনা করে।

মূলত গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের জন্য জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেপ্তার করতে না পারলেও তার সঙ্গীদের ধরতে সক্ষম হয় সেনাবাহিনী।

সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আভিযানিক দল।

এদিকে, গত ২ দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় নিরাপত্তাহীনতায় থাকা মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে আসছে।

নিউজটি পড়েছেন 525 জন

সর্বশেষ সংবাদ