সর্বশেষ:

সব পক্ষের পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন হবে: তথ্য উপদেষ্টা »

সব পক্ষের পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন হবে: তথ্য উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই, ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। 

সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি একথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে।

এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনও কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা

নিউজটি পড়েছেন 495 জন

সর্বশেষ সংবাদ