দখলদার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট।
অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরায়েলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।
নিউজটি পড়েছেন 761 জন