সর্বশেষ:

সোনারগাঁয়ে সরকারি রাস্তার গাছ কেটে দেয়াল নির্মানের অভিযোগ মাদক ব্যবসায়ি আলমগীরের বিরুদ্ধে »

নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি রাস্তার গাছ কেটে রাস্তা দখল করে দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে আলমগীর নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

উপজেলার জামপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের পূর্ব দড়িকান্দী মুছারচর পাকা রাস্তা হইতে তিলাব পাকা রাস্তা ৮ শ” মিটার এস বিবির বরাদ্দকৃত রাস্তাটি ১৪ ফুট প্রস্হ।
এই রাস্তাটি ২০১৬ সালে নির্মান হয়েছিল ইটের সলিং দিয়ে তৈরি রাস্তা দিয়ে কয়েক গ্রামের হাজারো লোকের চলাচল।
প্রথমত মাটির রাস্তা ছিল জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.হামীম সিকদার শিবলু সরকারি বরাদ্দে নানা প্রজাতির ফলস বনজ ও কাট গাছসহ রাস্তার দুই পাশে প্রায় ২ হাজার চারা গাছ রোপন করেন ।

জানাযায় জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের শহিদুল্লাহর ছেলে মাদক ব্যাবসায়ী মো.আলমগীর রাস্তার পাশে জমি বরাট করে সরকারি রাস্তার গাছ কেটে রাস্তা দখল করে দেয়াল নির্মানের কাজ শুরু করেন।

এলাকাবাসী জানান,আলমগীর হোসন কুখ্যাত ডাকাত সরদার ও মাদক সম্রাট তার নামে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি,ছিনতাই,মাদকসহ প্রায় ডজন খানেক মামলা চলমান রয়েছে ।
সরকারি রাস্তা দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানায় ঐ এলাকার বাসিন্দারা । এ সময় তারা আরো বলেন অবৈধ ভাবে রাস্তার গাছ কাটে দেয়াল নির্মানের অপরাধে তাকে আইনের আওতায় আনার জোর দাবী জানাই।

এবিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতি করি, আমার বিরুদ্ধে মাদক ও ডাকাতির মামলা আছে, বিএনপি করার কারনে আমাকে মিথ্যা মামলা দিয়েছে।

জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, আমি লোকমুখে জানতে পারি আলমগীর নামে এক ব্যক্তি এখানে বাড়ি নির্মান করতে গিয়ে সরকারি গাছ কাটছে এবং রাস্তার জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ এসেছে সরজমিনের তদন্ত করে ব্যবস্থা না হবে।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলার বন বিভাগ কর্মকর্তা আবু মুন্না বলেন, আমরা সরকারি গাছ কাটার বিষয়ে জানতে পেরেছি, সরেজমিনে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি পড়েছেন 145 জন

সর্বশেষ সংবাদ